সহজ  
বানান বিশ্লেষণ: স+অ+হ্+অ+জ্+অ।
উচ্চারণ:
ʃɔ.ɦoɟ (শ.হোজ্)

অ‌.শ.হোজ্ [তিনটি অ-কারান্ত ধ্বনির কারণে মধ্যবর্তী হ ধ্বনি হো ধ্বনিতে পরিণত হয়। শেষের জ্ ধ্বনি রুদ্ধ হয়ে হোজ্ একাক্ষর হিসেবে উচ্চারিত হয়।]

শব্দ-উৎস: সংস্কৃত अहज (সহজ)>বাংলা সহজ।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ:

১. বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক}।

অর্থ:
১.১.
যা কঠিন (জটিল, সমস্যাপূর্ণ) নয়, এমন
।
সমার্থক শব্দাবলি: অকঠিন,
অকঠোর, সহজ, সরল
উদাহরণ: সহজ কাজ। 
বিপরীতার্থক শব্দাবলি: কঠিন (ভাবার্থে)।

১.২. যা অল্পতে বোধগম্য হয়
সমার্থক শব্দাবলি: অকঠিন,
অকঠোর, সহজ, সরল
উদাহরণ: সহজ কথা,  সহজ অঙ্ক। 
বিপরীতার্থক শব্দাবলি: কঠিন (ভাবার্থে)।

১.৩. যা জটিল এবং অবক্র নয়।
সমার্থক শব্দাবলি: সহজ, সরল
উদাহরণ: সহজ রাস্তা। 
বিপরীতার্থক শব্দাবলি: কঠিন (ভাবার্থে)।

 

১.৩. যে স্বভাবে কুটিল নয় বা যার স্বভাবে কপটতা নাই।
সমার্থক শব্দাবলি: অকপট, অকুটিল, কুটিলতাশূন্য, সহজ, সরল
উদাহরণ: সহজ লোক। 
বিপরীতার্থক শব্দাবলি: অসহজ (ভাবার্থে)।
                                সহজা (স্ত্রীলিঙ্গার্থে }