অকুণ্ঠচিত্ত
বানান বিশ্লেষণ: অ+ক্+উ+ণ্+ঠ্+অ+চ্+ই+ত্+ত্+অ
উচ্চারণ:
[অ.কুন্‌.ঠো.চিত্‌.তো] [ɔ.kun.ʈho.cit̪.t̪o]

শব্দ-উৎস:
সংস্কৃত
অকুণ্ঠ+ চিত্ত>বাংলা অকুণ্ঠচিত্ত।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ:  বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, পুরুষবাচক}।
অর্থ: যার চিত্ত (মন, হৃদয়) অকুণ্ঠ (সরল)। অমায়িক স্বভাবসম্পন্ন।
সমার্থক শব্দাবলি:
অকপটচিত্ত, অকুণ্ঠচিত্ত, অকুণ্ঠপ্রাণ, অকুণ্ঠমন, অকুণ্ঠমনা, অকুণ্ঠহৃদয়, অকুণ্ঠিতচিত্ত্, অকুণ্ঠিতপ্রাণ, অকুণ্ঠিতমন, অকুণ্ঠিতহৃদয়, উদারচিত্ত, উদারহৃদয়, দিলখোলা, দিলদরাজ, দিলদরিয়া, মুক্তচিত্ত, মুক্তমনা, সরলচিত্ত, সরলপ্রকৃতি, সরলমতি, সরলমনা, সরলহৃদয়, সাদামন।
বিপরীতার্থ শব্দ:
অকুণ্ঠচিত্তা [স্ত্রীলিঙ্গার্থে]