অকুণ্ঠিতমন
বানান বিশ্লেষণ: অ+ক্+উ+ণ্+ঠ্+ই+ত্+অ+ম্+অ+ন্+অ
উচ্চারণ:
[অ.কুন্‌.ঠি.তো.মোন্] [ɔ.kun.ʈhi.t̪o.mon]
শব্দ-উৎস: সংস্কৃত অকুণ্ঠিত+মনস>মন>বাংলা অকুণ্ঠিতমন>অকুণ্ঠিতমন
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ:  বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, পুরুষবাচক}।
অর্থ: যার প্রাণ (মন বা হৃদয়) অকুণ্ঠিত (সরল)।
সমার্থক শব্দাবলি: অকপটচিত্ত,
অকপটমন, অকুণ্ঠ, অকুণ্ঠচিত্ত, অকুণ্ঠপ্রাণ, অকুণ্ঠমন, অকুণ্ঠমনা, অকুণ্ঠহৃদয়, অকুণ্ঠিত, অকুণ্ঠিতচিত্ত।


অকুণ্ঠিতমন
সংস্কৃত৪ अकुण्ठित (অকুণ্ঠিত)+ मनस् (মনস্>মনঃ)>বাংলা১ অকুণ্ঠিতমন।
অ  +
√কুণ্ঠ্ (আলস্য, বৈকল্য, সংকোচ) +ত (ক্ত) +মনস্>মন।
বিশেষণ।