অংশাবতরণ
বানান বিশ্লেষণ : অ+ং+শ্+আ+ব্+অ+ত্+অ+র্+ণ্+অ।
উচ্চারণ:
ɔŋ.ʃa.bo.t̪ɔ.ron (অঙ্‌.শা.বো.ত.রোন্)

শব্দ-উৎস: সংস্কৃত অংশাবতরণ>বাংলা অংশাবতারণ।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { অবতরণ | সচলন | পরিবর্তনশীল কর্ম | নির্দিষ্ট কার্যকলাপ | মনুষ্য কার্যকলাপ | বিশেষ ঘটনা | মনস্তাত্ত্বিক ঘটনা |  বিমূর্তন  | বিমূর্ত-সত্তা | সত্তা |}
অর্থ: দেবতাদের অংশরূপে (অবতাররূপে) পৃথিবীতে মানুষ হিসাবে আবির্ভাব বা জন্মগ্রহণ। সেই কারণে অংশাবতারণকে- দেবতার আংশিক অবতরণও বলা হয়। যে দেবতার অংশ যে অবতারের আবির্ভাব ঘটে, উক্ত দেবতাকে সেই দেবতার অংশাবতরণ বলা হয়।
সমার্থক শব্দাবলি:
অংশাবতরণ,
অংশাবতারণ।


সূত্র :