খণ্ড্যা [খোণ্‌ডা]

সংস্কৃত खण्ड्या  (খণ্ড্যা)>বাংলা খণ্ড্যা।
√খণ্ড্ (ভগ্ন করা) + য (যৎ), কর্মবাচ্য+আ (টাপ্)}।
বিশেষণ {নাম-বিশেষণ, যোগ্যতাবাচক, স্ত্রীবাচক}
অর্থ : যা ভাগের বা কর্তনের উপযুক্তা।
সমার্থক শব্দাবলি :
অংশনীয়া, অংশয়িতব্যা, কর্তনীয়া, কাট্যা, খণ্ডনযোগ্যা , খণ্ডনসাধ্যা,  খণ্ডনীয়া, খণ্ড্যা, ছেদনযোগ্যা, ছেদনসাধ্যা, ছেদনীয়া, ছেদ্যা, বিভাজনীয়া, বিভাজ্যা।
বিপরীতার্থক শব্দ : খণ্ড্য (পুংলিঙ্গার্থে)

ইংরেজি : divisible into parts or share, to be divided
।