বিভাজনীয়া [বি.ভা.জো.নি.আ]
সংস্কৃত विभाजनीया (বিভাজনীয়া)>বাংলা বিভাজনীয়া।
বি-√ভাজ্ (ভাগ করা) +অনীয় (অনীয়রঃ), ,কর্মবাচ্য+ আ (টাপ্)}।
বিশেষণ {নাম-বিশেষণ, যোগ্যতাবাচক, স্ত্রীবাচক}
বিশেষণ {নাম-বিশেষণ, যোগ্যতাবাচক, স্ত্রীবাচক}
অর্থ : ভাগ করতে হবে বা ভাগের উপযুক্ত- এই অর্থে স্ত্রীলিঙ্গের বিচারে।
সমার্থক শব্দাবলি :
অংশনীয়া, অংশয়িতব্যা, কর্তনীয়া, কাট্যা, খণ্ডনযোগ্যা , খণ্ডনসাধ্যা,  খণ্ডনীয়া, খণ্ড্যা, ছেদনযোগ্যা, ছেদনসাধ্যা, ছেদনীয়া, ছেদ্যা, বিভাজনীয়া, বিভাজ্যা।
বিপরীতার্থক শব্দ : বিভাজনীয় (পুংলিঙ্গার্থে)

ইংরেজি : divisible into parts or share, to be divided
।