খণ্ডনসাধ্যা [খণ্‌.ডোন্‌.শাদ্.‌ধো] [kʰɔn.ɖon.ʄad̪.d̪ʰa]  
সংস্কৃত खण्डनसाध्या (খণ্ডনসাধ্যা)>বাংলা খণ্ডনসাধ্যা।
খণ্ডন {
√খণ্ড্ (ভগ্ন করা) +অন্ (ল্যুট), ভাববাচ্য} +  {সাধ্য {√সাধ্ (নিষ্পন্ন করা) +য (ণ্যৎ), কর্মবাচ্য। বা √সাধি {√সাধ্ (নিষ্পন্ন করা) +ই (ণিচ)} +য (যৎ), কর্মবাচ্য।}+আ (টাপ্)}।
খণ্ডনের সাধ্য/ষষ্ঠী তৎপুরুষ সমাস +আ (টাপ্)।
বিশেষণ
{নাম-বিশেষণ, যোগ্যতাবাচক, স্ত্রীবাচক}
অর্থ : যা ভাগের বা কর্তনের উপযুক্তা।
সমার্থক শব্দাবলি :
অংশনীয়া, অংশয়িতব্যা, কর্তনীয়া, কাট্যা, খণ্ডনযোগ্যা , খণ্ডনসাধ্যা,  খণ্ডনীয়া, খণ্ড্যা, ছেদনযোগ্যা, ছেদনসাধ্যা, ছেদনীয়া, ছেদ্যা, বিভাজনীয়া, বিভাজ্যা।
বিপরীতার্থক শব্দ : খণ্ডনসাধ্য (পুংলিঙ্গার্থে)

ইংরেজি : divisible into parts or share, to be divided
।