সহধর্মচারিণী
বানান বিশ্লেষণ : স্+অ+ধ্+র্+ম্+অ+ চ্‌+আ+র্+ই+ণ্+ঈ।
উচ্চারণ:
ʃɔ.ɦo.d̪ʰorm.mo.ca.ri.ni (শ.হো.ধোর্‌ম্.মো.চা.রি.নি)।

স =শ (স ধ্বনি একাক্ষর শ ধ্বনি হিসেবে উচ্চারিত হয়)

ধর্ম=ধর্.মো (র্ম উচ্চরণের ক্ষেত্রে র্‌ম.ম হিসেবে বিভাজিত হয়। এর র্‌ম অংশ পূর্বের ধ-ধ্বনির সাথে মিলিত হয়ে ধর্‌ম্. একাক্ষর তৈরি করে। অবশিষ্ট ম্ ধ্বনি ও-কারান্ত হয়ে যুক্ত হয়ে একাক্ষর মো ধ্বনি তৈরি করে।)
চারিণী=চা.রি.নি (
তিনটি ব্যঞ্জনধ্বনি স্বরধ্বনির সাথে যুক্ত হয়ে চা.রি.নি ধ্বনি তৈরি করবে। উল্লেখ্য এখানে ণ ধ্বনিটি ন-এর মতো হবে।)

শব্দ-উৎস: সংস্কৃত सहधर्म्मचारिणी (সহধর্ম্মচারিণী)>বাংলা সহধর্মচারিণী।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: সহ-ধর্ম {√ধৃ (ধারণ করা) +  ম (মন্), কর্তৃবাচ্য} + চারিণী {√চর্((গমন)+ +ইন (ইনি)=চারিন্ +ঈ (ঙীপ্), স্ত্রীলিঙ্গ}
 

পদ: বিশেষ্য

ঊর্ধ্বক্রমবাচকতা  { | নারী-ব্যক্তিসত্তা | ব্যক্তিসত্তা | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
                      {
বৈবাহিক সঙ্গী  | আত্মীয় | ব্যক্তিসত্তা | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ:
নৃজাতির স্ত্রীসত্তা− যিনি বৈবাহিক সূত্রে দাম্পত্য জীবনে পুরুষের অংশভাগী। স্বামীর সাথে সংসারধর্মকে ধারণ করে চলেন যিনি, এই অর্থে- সহধর্মচারিণী।
সমার্থক শব্দাবলি: অওরত,
অওরৎ, অঙ্গনা,  আউরত, আওরত, আওরৎ, কলত্র, জানানা, জানি, জায়া, জেনানা, পত্নী, বউ, বধূ, বহু, বামা,  বৌ, ভার্যা, সহধর্মচারিণী, সহধর্মিণী, সীমন্তিনী, স্ত্রী ।

ইংরেজি : wife, married woman।