স্ত্রী
বানান বিশ্লেষণ : স্+ত্+র্+ঈ।
উচ্চারণ:
st̪ri (স্ত্রী)।

স্ত্রী= স্, ত্ এবং র্-এর সাথে ঈ-কার যুক্ত হয়ে একাক্ষর স্ত্রি ধ্বনি তৈরি করে।

শব্দ-উৎস: সংস্কৃতি स्त्री স্ত্রী>বাংলা স্ত্রী।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: √স্ত্যৈ (সংহত) +র (ড্রট) +ঈ (ঙীপ্), অধিকরণবাচ্য

পদ: বিশেষ্য

১. ঊর্ধ্বক্রমবাচকতা { | নারী | ব্যক্তি | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ:
 নৃজাতির স্ত্রীসত্তা। পুরষের দ্বারা গর্ভবতী হয়ে, গর্ভে সন্তান সংহত বা স্থিত হয়, এই অর্থে স্ত্রী। সাধারণ অর্থে নারী
সমার্থক শব্দাবলি:
অওরত, অওরৎ, অঙ্গনা, অঙ্গনাজন, অন্তঃপুরচারিণী, অন্তঃপুরবাসিনী, অন্তঃপুরিকা, অবলা, আউরত, আওরত, আওরৎ, কামিনী, নারী, বনিতা, বামা, মহিলা, মানবী, মানুষী, মেয়ে, মেয়েছেলে, মেয়েমানুষ, মেয়েলোক, যোষা, যোষিৎ, যোষিতা, ললনা, শর্বরী, স্ত্রী,  স্ত্রীজন, স্ত্রীলোক।
ইংরেজি :
female, female person।

২.
ঊর্ধ্বক্রমবাচকতা  { | নারী-ব্যক্তিসত্তা | ব্যক্তিসত্তা | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
                      {
বৈবাহিক সঙ্গী  | আত্মীয় | ব্যক্তিসত্তা | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ :
নৃজাতির স্ত্রীসত্তা− যিনি বৈবাহিক সূত্রে দাম্পত্য জীবনে পুরুষের অংশভাগী।
সমার্থক শব্দাবলি : অওরত,
অওরৎ, আওরত, আওরৎ, কলত্র, জানানা, জানি, জায়া, জেনানা, পত্নী, বউ, বধূ, বামা,  বৌ, ভার্যা, সহধর্মচারিণী, সহধর্মিণী, সীমন্তিনী, স্ত্রী। [সমার্থক শব্দ দেখুন :  পত্নী]

ইংরেজি : wife, married woman।