তরুবর
বানান বিশ্লেষণ :
ত্+অ+র্+উ+ব্+অ+র্+অ
উচ্চারণ:
[তো.রু.বর্]
[t̪o.ru.bɔr]
শব্দ-উৎস:
সংস্কৃত
তরু>বাংলা তরু
(বৃক্ষ)+সংস্কৃত
বর (উৎকৃষ্ট)>বাংলা তরুবর।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
তরুদিগের মধ্যে বর
(স্বামী,
শ্রেষ্ঠ,
উৎকৃষ্ট,
প্রধান)/সপ্তমী
তৎপুরুষ সমাস।
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{|
কাষ্ঠ-উদ্ভিদ
|
ভাস্কুলার উদ্ভিদ
|
উদ্ভিদ
|
জীবসত্তা
|
জীবন্তবস্তু
|
দৈহিক-লক্ষ্যবস্তু
|
দৈহিক
সত্তা
|
সত্তা
|}
অর্থ: তরুসমূহের ভিতরে যে তরু শ্রেষ্ঠ।
সমার্থক শব্দ :
১.
তরুরাজ,
তরুশ্রেষ্ঠ,
বৃক্ষশ্রেষ্ঠ।
২. বড় গাছ,
বৃহৎ আকারের বৃক্ষ।
শব্দ বিবর্তন:
- সর্বপ্রাচীন নমুনা
৬৫০-১২০০ খ্রিষ্টাব্দ।
(কাআ
তরুবর পঞ্চ বি ডাল/লুইপাদানাম। চর্যাগীতিকা-১)।
সূত্র :
-
চর্যাগীতিকোষ। নীলরতন সেন।
সাহিত্যলোক। কলকাতা। জানুয়ারি ২০০১।
পৃষ্ঠা: ২, ১২৯, ১৫৬।
-
চর্যাগীতি পরিক্রমা। ড. নির্মল দাশ। দে'জ
সংস্করণ। জানুয়ারি ২০০৫।
পৃষ্ঠা: ১১৩।
-
চর্যাগীতি প্রসঙ্গ। সৈয়দ
আলী আহসান। মৌলি প্রকাশনী। জুন ২০০৩। পৃষ্ঠা: ১৪৮।
-
চর্যাগীতি পাঠ। ড. মাহবুবুল হক।
পাঞ্জেরী পাবলিকেশান লি.। ঢাকা। জুলাই ২০০৯।
পৃষ্ঠা: ১৫-১৬।
-
চর্যাগীতিকা। সম্পাদনায় মুহম্মদ
আবদুল হাই ও আনোয়ার পাশা। স্টুডেন্ট ওয়েজ। অগ্রহায়ণ ১৪০২।
পৃষ্ঠা: ৬৩।
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)।
হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য অকাদেমী। ২০০১। পৃষ্ঠা: ১০২৭।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা
অভিধান। মার্চ ২০০৫। পৃষ্ঠা: ৫৪৪।
-
বাংলা
সাহিত্যের ইতিবৃত্ত। ডঃ মুহম্মদ শহীদুল্লাহ। মাওলা ব্রাদ্রাস। ঢাকা। মার্চ
২০০০। পৃষ্ঠা: ৪১
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম
খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০। পৃষ্ঠা: ৯৬৬।
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব।
দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০। পৃষ্ঠা: ৪২৩।
- শব্দসঞ্চয়িতা। ডঃ অসিতকুমার
বন্দোপাধ্যায়। নিউ সেন্ট্রাল বুক এজেন্সি প্রাঃ লিমিটেড। ২৩শে জানুয়ারি, ১৯৯৫।
পৃষ্ঠা: ৪২৬।
-
শব্দার্থ প্রকাশিকা। কেশবচন্দ্র রায় কর্মকার। দেব
সাহিত্য কুটির। মার্চ ২০০০। পৃষ্ঠা: ২৫০।
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।
পৃষ্ঠা: ৩৭০।
- সরল বাঙ্গালা অভিধান (সপ্তম সংস্করণ, নিউবেঙ্গল প্রেস ১৯৩৬)। সুবলচন্দ্র মিত্র।
পৃষ্ঠা: ৬১২।
-
হাজার বছরের
পুরাণ বাঙ্গালা বৌদ্ধ গান ও দোঁহা, হরপ্রসাদ
শাস্ত্রী, বঙ্গীয় সাহিত্য পরিষদ, কলকাতা, ১৩২৩। পৃষ্ঠা: ১
-
wordnet 2.1