ভিয়েল-ও-ফোন
Viel-O-Phone

বিশ শতকের প্রথমার্ধে ভারতীয় উপমহাদেশে গ্রামোফোন শিল্প ও রেকর্ড ব্যবসার প্রসারের ইতিহাসে ‘ভিয়েল-ও-ফোন’ একটি উল্লেখযোগ্য নাম।

সুইজারল্যান্ডে নির্মিত ভিয়েলে-ও-ফোন ভারতে প্রথম পরিচিতি পায় তাদের গ্রামোফোন যন্ত্রের জন্য। তৎকালীন বোম্বাই-য়ে অবস্থিত এই গ্রামোফোন যন্ত্রটি বাজারজাত করেছিল 
“Talking Machine and Indian Record Co.। এই যন্ত্রটি নাম ছিল- 'Viel-O-Phone gramophone'

১৯২৭ খ্রিষ্টাব্দের ১৭ ডিসেম্বর বোম্বাইতে ভিয়েলো কোম্পানি হিসেবে বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে রেজিস্টার করে। এরপর ভিয়েল-ও-ফোন কোম্পানি লিমিটেডের বাণিজ্যিক কার্যক্রমের অধীনে নানা রেকর্ড লেবেলে রেকর্ড উৎপাদন শুরু করে ভারতে বাজারজাত করার জন্য উদ্যোগ নেয়। কিন্তু যান্ত্রিক কৌশল এবং আর্থিক সমস্যার জন্য ১৯৩৩ খ্রিষ্টাব্দে রেকর্ড তৈরির কারখানা বন্ধ হওয়ার পর্যায়ে চলে যায়। এদের রেকর্ড তৈরির কারখানার নাম ছিল 'মতুঙ্গা'।

ইতিমধ্যে এইচএমভি রেকর্ডের সহযোগী রেকর্ড কোম্পানি হিসেবে ইংল্যান্ডে টুইন রেকর্ড্ কোম্পানি লিমিটেড নামে একটি কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল। এইচএমভি ভারতে রেকর্ড ব্যবসাকে সম্প্রসারিত করার লক্ষ্যে টুইন রেকর্ড কোম্পানি লিমিটেডের মাধ্যমে বিশেষ উদ্যোগ গ্রহণ করে।

টুইন রেকর্ড  কোম্পানি ১৯২৮ খ্রিষ্টাব্দে তাদের নিজস্ব রেকরড লেবেলে নতুন রেকর্ড  প্রথম ভারতের বাজারে। ভিয়েল-ও-ফোন রেকর্ড কোম্পানির
'মতুঙ্গা' কারখানা বন্ধ হওয়ার উপক্রম হলে- এইচএমভ এই কারখানা সচল রাখার উদ্যোগ নেয়। এই কারণে সে সময়ে টুইন কোম্পানির রেকর্ডসমূহ এই কারখানা থেকে প্রকাশের ব্যবস্থা করে।