Abacus
(এ্যাবাকাস)
হিব্রু
Abac
(বালি)
+গ্রিক
Abax
(চেপ্টা খণ্ড)>
ইংরেজি Abacus>বাংলা
এ্যাবাকাস।
ঊর্ধ্বক্রমবাচকতা
{
|
গণনযন্ত্র
|
যন্ত্র |
ডিভাইস
|
যন্ত্রকরণতা
|
মানবসৃষ্টি |
সমগ্র |
দৈহিক
লক্ষ্যবস্তু
|
দৈহিক সত্তা
|
সত্তা
|}

এক প্রকার গণনযন্ত্র বিশেষ। মেসোপটেমিয়াম,
আজটেক, রাশিয়া, চীন,
জাপান
ইত্যাদি অঞ্চলের জনগোষ্ঠীর মধ্যে
এ্যাবাকাস
ব্যবহার ছিল। যতদূর
জানা যায়
খ্রিষ্টপূর্ব ৩০০০ অব্দে
মেসোপটেমিয়া অঞ্চলে এর
উদ্ভাবন হয়েছিল।
পরে পৃথিবীর বিভিন্ন প্রাচীন জনগোষ্ঠীর
মধ্যে ছড়িয়ে গিয়েছিল।
চীন ও জাপানে
এর চরম বিকাশ ঘটে।
এছাড়া প্রাচীন গ্রিসেও এই যন্ত্রের ব্যবহার ছিল।
জাপানে এই যন্ত্রকে সরোবান এবং রাশিয়াতে একে স্কেটিয়া বলে।
আর চীনে এর নাম সুয়ানপান।
চীনের
এ্যাবাকাসে একটি আয়তাকার কাঠের ফ্রমকে দুটো অংশে বিভক্ত
থাকতো।
এর বাম অংশকে স্বর্গ
আর ডান অংশকে মর্ত্য বলা হতো।
ফ্রেমটিতে আনুভূমিক নয় থেকে দশটি তার আটকানো থাকতো। প্রত্যেক তারের বাম অংশে দুটি ও ডান অংশে পাঁচটি পাথর বা বল আঢাকানো হতো।
সবার উপরের তারকে ধরা হতো এককের ঘর,
দ্বিতীয় তারটি ছিল দশকের,
তৃতীয় তারটি হলো শতকের।
এরূপ প্রতিটি তারের এক একটি মান থাকতো।
ফ্রেমের দুটি অংশের মধ্যে যে বিভাজন থাকতো, তার সংলগ্ন বলগুলিই গণনার ক্ষেত্রে
অর্থ প্রকাশ করতো।
জাপানী সরোবানে (SOROBAN)
এবং রাশিয়ার স্কেটিয়া (SKETIA)
প্রায় একই রকম।
মেসোপটেমিয়ামের এ্যাবাকাস ছিল একটু ভিন্ন ধরনের।
ABC
(এবিসি)
১.
ইংরেজি
Acronym for Atanasoff-Berry Computer=ABC>বাংলা
এবিসি।
এর পুরো নাম হলো
Acronym for Atanasoff-Berry Computer।
এটি হলো প্রথম ইলেক্ট্রনিক ডিজিটাল কম্পিউটার।
১৯৪২ খ্রিষ্টাব্দে
Iowa
State University
এর ক্লিফফোর্ড
বেরি (Clifford
Berry)
এবং জন এ্যটানসফ (John
Atanasoff)
তৈরি করেছিলেন।
২।
ইংরেজ
Acronym for automatic brightness control=ABC>বাংলা
এবিসি।
এর পুরো নাম হলো
Acronym for automatic brightness control।
এটি একটি বৈদ্যুতিন বর্তনী বিশেষ।
এই বর্তনী মনিটরের আলোকময় অংশের উজ্জ্বলতার হ্রাস-বৃদ্ধি নিয়ন্ত্রণ করে।
৩। এটি একটি আদেশ বা অনুজ্ঞাবাচক কম্পিউটার ভাষা। এই ভাষা কোন কর্মকৌশলন ভাষার সমকক্ষ নয়। কিন্তু তারপরেও একে মিথস্ক্রিয়, পরিকাঠামোগত উচ্চস্তরের ভাষার মর্যাদা দেওয়া হয়।
abend (অস্বাভাবিক-সমাপ্তি)
কম্পিউটার
একটি পারিভাষিক শব্দ।এর
ইংরেজি
abnormal end।
এর সংক্ষেপিত রূপ হলো- abend।
কম্পিউটারের
কোন
উপাত্তের ত্রুটি বা কর্মকৌশলনের ত্রুটির
জন্য, কম্পিউটারের কার্যক্রম অপ্রত্যাশিতভাবে বন্ধ হয়ে যাওয়াকে
অস্বাভাবিক সমাপ্তি বলা হয়।