শ্রীকৃষ্ণকীর্তন
জন্মখণ্ড। তাম্বুলখণ্ড। দানখণ্ড। নৌকাখণ্ড। ভারখণ্ড। ছত্রখণ্ড। বৃন্দাবনখণ্ড। কালিয়দমনখণ্ড। যমুনাখণ্ড। বাণখণ্ড। বংশীখণ্ড। রাধাবিরহ খণ্ড।  


       জন্ম খণ্ড
         (১)

কোড়ারাগঃ॥ যতিঃ॥ দণ্ডকঃ॥

সব দেবেঁ মেলি সভা পাতিল আকাশে
।
কংসের কারণে হএ সৃষ্টির বিনাশে॥ ১
ইহার মরণ হএ কমণ উপাএ
।
সহ্মেই চিন্তিআঁ বুয়িল ব্রহ্মার ঠাএ॥ ২
ব্রহ্মা সব দেব লআঁ গেলান্তি সাগরে
।
স্তুতীএঁ তুষিল হরি জলের ভিতরে॥ ৩
তোহ্মে নানা রূপেঁ কইলেঁ আসুরের খএ
।
তোহ্মার লীলা এ কংসের বধ হএ॥ ৪
হেন শুণী ঈসত হাসিআঁ ততিখণে
।
ধল কাল দুই কেশ দিল নারায়ণে॥ ৫
এহি দুই কেশ হৈবে বসুলের ঘরে
।
হলী বনমালী নাম দৈবকী উদরে॥ ৬
তাহার হাথে হৈবে কংশাসুরের বিনাশে
।
হেন বর পাআঁ সব দেব গেলা বাসে॥ ৭
সময় উপেখিআঁ রহিলা দেবাগণ
।
গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণ॥ ৮
             (২)
    
বরাড়ীরাগঃ
॥ক্রীড়া॥

আয়িলা দেবের সুমতি শুণী।
কংসের আগক নারদ মুনী॥
পাকিল দাঢ়ী মাথার কেশ।
বামন শরীর মাকড় বেশ ॥ ১
নাচএ নারদ ভেকের গতী
।
বিকৃত বদন উমত মতী॥ ধ্রু
খণে খণে হাসে বিণি কারণে
।
খনে হএ খোড় খোণেকেঁ কানে॥
নানা পরকার করে অঙ্গভঙ্গ।
তাক দেখি সব লোকের রঙ্গ ॥২
লাম্ফ দিআঁ খণে আকাশ ধরে
।
খণেকেঁ ভূমিতে রহে চিতরে ॥
উঠিআঁ সব বোলে আনচান।
মিছাই মাথাএ পাড়এ সান ॥ ৩
মেলে ঘন ঘন জীহের আগ
।
রাঅ কাঢ়ে যেন বোকা ছাগ॥
দেখিআঁ কংসেত উপজিল হাস।
বাসলী বন্দী গাইল চণ্ডীদাস ॥ ৪॥ ৩
 

          (৩)
বরাড়ীরাগঃ
॥ একতালী ॥

কোণ সুখেঁ কংশ তোর মুখে উঠে হাস।
নাহিঁ জাণ এবেঁ তোঁ আপনার নাশ॥
যে হৈবেক দৈবকীর গর্ব্ভ অষ্টম।
অতি মহাবল সেসি তোহ্মার যম ॥১
কহিলোঁ মোঁ ই সকল তোহ্মার ঠাএ
।
এবেঁ মনে গুণী কর জীবন উপাএ॥ ধ্রু
হেন সব শুণী কংস হৈল সচকীত
।
সব মন্ত্রি পাত্র লআঁ চিন্তিল হীত॥
এবে হতেঁ দৈবকীর যত গর্ব্ভ হএ।
মানুষ নিয়োজিল মারিবাক তাএ ॥ ২
আসিআঁ নারদ তবেঁ সত্বরে আপণে
।
সকল কহিল তত্ব বসুদেব থানে॥
এবে দৈবকীঞঁ যত গর্ব্ভ ধরিব।
পাপ দুঠ্ ঠ কংসে তাক সবই মারিব ॥ ৩
আষ্টম গর্ব্ভ হৈব দেব নারায়ণে
।
সেই উপদেশে দিব তোহ্মাক তখণে॥
সেই উপদেশে হয়িব সকল রক্ষণে।
গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণে ॥ ৪

           (৪)
কহূগুজ্জরীরাগঃ
॥ রূপকঃ ॥

নারদের মুখে শুণী কংস মাহাবীর।
একেঁ একেঁ মাইল ছয় গর্ব্ভ দৈবকীর ॥ ১
সব দেবগণে মেলি সেহি অবসরে
।
দুয়ি কেশ নিয়োজিল দৈবকী উদরে ॥ ২
পূর্বেব ছয় গর্ব্ভ তার মায়িল কংশাসুরে
।
তাক সুঁঅরী দৈবকী কাঁপে বড় ডরে ॥ ৩
দৈবকী উদরে গেল যে কেশ ধবল
।
সেই বলভদ্র নাম অতিশয় বল ॥ ৪
মাএর গর্ব্ভপাত ছল করিআ
।
আপণে রহিলা রোহিণী গর্ব্ভ গিআঁ ॥ ৫
যে কৃষ্ণ রহিল দৈবকী উদরে
।
সেহি শঙ্খ চক্র গদা শারঙ্গ ধরে ॥ ৬
তাহাক আষ্টম গর্ব্ভ জাণী দৈবকীর
।
আবেক্ষণ দিল লোক কংশ মহাবীর ॥ ৭
সুপুরূষ গর্ব্ভ ধরল আনুরূপ
।
দিনে দিনে বাঢ়ি গেল দৈবকীর রূপ ॥ ৮
ক্রমে দৈবকীর গর্ব্ভ হৈল দশ মাস
।
বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাস ॥ ৯ ॥ ৫


                   (৫)
কোড়ারাগঃ
॥ লঘুশেখরঃ॥ দণ্ডক॥
 

বিজয় নাম বেলাতে ভাদর মাসে।
নিশি আন্ধকার ঘন বারি বরিষে ॥
হেন শুভক্ষণে দেব জগন্নাথ হরী।
শঙ্খ চক্র গদা আর শারঙ্গ ধরী॥ ১
রোহিণী আষ্টমী তিথি ল
॥
জরম লভিল কাহ্নাঞিঁ ॥ধ্রু
দেবের প্রাসাদেঁ তবেঁ বসুল জাণিল
।
নিন্দে আকুল গোকুলের লোক ভৈল ॥
যশোদার কণ্যা সেই খনে উপজিল।
নিন্দভোলেঁ যশোদাঞঁ তাক না জাণিল ॥ ২
বসুল চলিলা তবেঁ কাহ্ন করি কোলে
।
কংশের পহরী না জাণিল নিন্দভোলে ॥
কাহ্ন দেখি বাটত যমুনা থাহা দিল।
পার হআঁ বসুল নান্দের ঘর গেল ॥ ৩
যশোদার কোলে দিআঁ শিশু বনমালী
।
বসুল আণিল ঘরে যশোদার বালী॥
তার রাএ কংসের পহুরী চিআইল।
দৈবকীর প্রসব কংশেরে জাণায়িল ॥ ৪
কংশে কণ্যা মায়িল শিলাপাটে আছাড়িআঁ
।
কংসকে বুলিলে কণ্যা আকাসে থাকিআঁ ॥
নান্দোঘরে বালা বাঢ়ে তোহ্মা বধিবারে।
শুণী কংসে কৃত্যা কৈল কাহ্ন বধিবারে॥ ৫
প্রথমত কংশে পূতনাক নিয়োজিল
।
তনপান ছলে কাহ্ন তাক সংহরিল ॥
তার পাছে যমল আর্জ্জুন পাঠায়িল।
একই প্রহারে কাহ্ন তাহাক ভাঙ্গীল ॥ ৬
কেশি আদি আসুর পাঠাইল আনন্তরে
।
তা সব মাইল কাহ্ন বিষম সমরে ॥
হেনমতেঁ গোকুলে বাঢ়িলা দামোদর।
গাইল বড়ু চণ্ডীদাস বাসলীবর ॥ ৭
 

             (৬)
কোড়ারাগঃ
॥ একতালী ॥

নীল কুটিল ঘন মৃদু দীর্ঘ কেশ।
তাত ময়ূরের পুছ দিল সুবেশ ॥
চন্দনতিলকেঁ আতি শোভিত কপালে।
দুঈ পাশে লঘু মধ্য তনুত২ বিশালে ॥ ১
সকল দেবের বোলেঁ হরি বনমালী
।
আবতার করি করে ধরণীত কেলী॥ ধ্রু
সুরেখ সুপুট নাসা নয়ন কমল
।
কামাণ সদৃশ শোভে ভ্রূহিযুগল ॥
ওষ্ঠ আধর যেহ্ন যমজ পোঁআর।
কণ্ণযুগ শোভে যেহ্ন বরুণের জাল ॥ ২
ভুজযুগ করিকর জানুত লুলে
।
করঙ্গরুবিন্দ মাল নির্ম্মিত কমলে ॥
মরকতপাট সদৃশ বক্ষস্থল।
ক্ষীণ মধ্য রামরম্ভা জংঘযুগল ॥ ৩
মাণিকরচিত চন্দ্রসম নখপান্তী
।
সজল জলদরুচি জিনি দেহকান্তী ॥
বত্তীস রাজলক্ষণ সহিত শরীর।
কংসের বধ কারণ আতি মহাবীর ॥ ৪
নানা মণি অলঙ্কার শোভিত শরীরে
।
পীত বসন শোভে বাঁশী ধরে করে ॥
নিতি নিতি বাছা রাখে গিআঁ বৃন্দাবনে।
গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণে ॥ ৫

             
(৭)
   ধানুষীরাগঃ
॥ লঘুশেখরঃ॥

কাহ্নাঞিঁর সম্ভোগ কারণে।
লক্ষ্মীকে বুলিল দেবগণে ॥
আল রাধা পৃথিবীতে কর আবতার।
থির হঊ সকল সংসার॥ আল রাধা ॥ ১
তেকারণে পদুমা উদরে
।
উপজিলা সাগরের ঘরে ॥ ল ॥ আল রাধা॥ ধ্রু
তীনভূবনজনমোহিনী
।
রতিরসকামদোহনী॥
শিরীষকুসুমকোঁঅলী।
অদভুত কনকপুতলী
॥ ২
দিনে দিনে বাঢ়ে তনু লীলা
।
পুরিল যেহেন চন্দ্রকলা॥
দৈবেঁ কৈল কাহ্ন মনে জাণী।
নপুংসক আইহনের রাণী॥ ৩
দেখি রাধার রূপ যৌবনে
।
মাঅক বুয়িল আইহনে ॥
বড়ায়ি দেহ এহার পাশে।
গাইল বড়ু চণ্ডীদাসে ॥ ৪

--------

অভিমন্যুজনন্যাহং নিযুক্তা তব রক্ষণে।
রাধে সহ ময়া তেন মুদিতা মথুরাং ব্রজ ॥ ১
ভাগ্যেন মম রক্ষায়ৈ জরতি ত্বং নিযোজিতা
।
তদেহি যামি মথুরাং মধুরাচারকোবিদে ॥ ২