বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: আলোয় আলোকময় করে হে এলে আমার আলো
পাঠ ও পাঠভেদ:
   আলোয় আলোকময় করে হে এলে আমার আলো।
   আমার নয়ন হতে আঁধার মিলালো মিলালো ॥
সকল আকাশ সকল ধরা   আনন্দে হাসিতে ভরা,
   যে দিক-পানে নয়ন মেলি ভালো সবই ভালো ॥
   তোমার আলো গাছের পাতায় নাচিয়ে তোলে প্রাণ।
   তোমার আলো পাখির বাসায় জাগিয়ে তোলে গান।
তোমার আলো ভালোবেসে   পড়েছে মোর গায়ে এসে,
    হৃদয়ে মোর নির্মল হাত বুলালো বুলালো ॥