রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল
সম্পর্কে সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায় নাই। গানটি ১৩১৬ বঙ্গাব্দের ১১ মাঘ
[সোমবার, ২৪ জানুয়ারি ১৯০৩ খ্রিষ্টাব্দ],
৮০তম মাঘোৎসবের
সাংবৎসরিক মাঘোৎসব পরিবেশিত
হয়েছিল। সম্ভবত গানটি এই মাঘোৎসব উপলক্ষে রবীন্দ্রনাথ গানটি রচনা করেছিলেন।
এই সময় রবীন্দ্রনাথের
বয়স ছিল ৪৮ বৎসর ৮-৯ মাস।
[৪৮
বৎসর
অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
প্রকাশের কালানুক্রম:
১৩১৬ বঙ্গাব্দের ১১ মাঘ [২৪ জানুয়ারি ১৯১০ খ্রিষ্টাব্দ]-এ অনুষ্ঠিত
৮০তম মাঘোৎসবের প্রাতঃকালীন
অধিবেশনে গানটি পরিবেশিত হয়েছিল। এই সূত্রে গানটি
তত্ত্ববোধিনী 'ফাল্গুন ১৩১৬
বঙ্গাব্দ' সংখ্যায় প্রকাশিত হয়েছিল। এরপর যে সকল গ্রন্থাদিতে অন্তর্ভুক্ত হয়ে
গানটি প্রকাশিত হয়েছিল, সেগুলো হলো-
গানদ্বিতীয় সংস্করণ
(১৩১৬ বঙ্গাব্দ),
গীতলিপি
দ্বিতীয় ভাগ (আষাঢ় ১৩১৭ বঙ্গাব্দ),
ধর্ম্মসঙ্গীত
(১৩২১ বঙ্গাব্দ),
কাব্যগ্রন্থদশম খণ্ড
(১৩২৩ বঙ্গাব্দ)
ও
গীতিচর্চ্চা
(পৌষ ১৩৩২ বঙ্গাব্দ)।
এরপর
গানটি ১৩৩৮ বঙ্গাব্দে প্রকাশিত
গীতবিতানেরদ্বিতীয় খণ্ড প্রথম সংস্করণে অন্তর্ভুক্ত হয়েছিল। এরপর ১৩৪৮ বঙ্গাব্দে
প্রকাশিত
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণেপূজা
পর্যায়ের
বিবিধ
উপবিভাগের ৪
সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। এরপর ১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন মাসে
প্রকাশিত অখণ্ড গীতবিতানের
পূজা
পর্যায়ের ৩৭৬
সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল।
এটি একটি
ভাঙা গান। মূলগানটি ছিল রঙ্গনাথের রচনা।
RBVBMS 478
পাণ্ডুলিপির ১৭৪ পৃষ্ঠায় ভাঙা গানটি রবীন্দ্রনাথ লিখিছেলেন। গানটির
উপরে রাগ-তালের উল্লেখ নেই। এরপর কিছু কাটাকুটি আছে। পৃষ্ঠার নিচের
দিকে তিনি ভাঙা গানটি লিখেছিলেন।