অহঃপতি
বানান বিশ্লেষণ: অ+হ্+ঃ+প্+অ+ত্+ই
উচ্চারণ:
ɔ.ɦop.po.t̪i [অ‌.হোপ্.পো.ত]
শব্দ-উৎস: সংস্কৃত অহঃপতি > বাংলা অহঃপতি  
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অহনের (অহঃ) পতি/ ষষ্ঠী তৎপুরুষ সমাস

পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {| নক্ষত্র| মহাকাশীয় বস্তু| প্রাকৃতিক লক্ষ্যবস্তু | এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: দিবারাত্রির যতক্ষণ সূর্যের আলো থাকে, সেই সময়কে অহ বলা হয়। দিন নামক দশার একমাত্র কারণ সূর্যের উপস্থিতি। এই কারণে, সূর্যকে অহপতি বলা হয়।    [দেখুন সূর্য [জ্যোতির্বিজ্ঞান]

সমার্থক শব্দাবলি: অংশু, অংশুধর, অংশুপতি, অংশুবাণ, অংশুভর্তা, অংশুমৎ, অংশুমান অংশুমালী, অংশুহস্ত, অঞ্জিষ্ঠ অম্বরীষ, অরুণ, অর্ক অর্চিষ্মান, অর্যমা, অশীতকর, অশীতমরীচি,অহঃপতি, অহকান্ত, অহপতি অহর্পতি অহর্মণি, অহস্কর, অহিমকর, অহিমকিরণ, অহিমতেজা, অহিমদীধিতি, অহিমময়ূখ, অহিমরশ্মি, অহিমাংশু, আদিত্য, আফতাব, ইতু উষ্ণকর, উষ্ণকিরণ, উষ্ণদীধিত, উষ্ণরশ্মি উষ্ণাংশু, ঊষাপতি, কমলিনীকান্ত, কমলিনীনায়ক, কাশ্যপেয়, কিরণমালী, খমণি, খরকর, খরাংশু, গভস্তিপাণি, গভস্তিমান, গভস্তিহস্ত , গ্রহপতি , গ্রহরাজ , গ্রহাধীশ , চিত্রভানু , চিত্ররথ , জগচ্চক্ষু , জ্যোতিষ্মান , তপন তমোঘ্ন, তমোহর, তমোরি, তমোহা, তাপন, তিমিরনাশক, তিমিররিপু, তিমিরারি, ত্বিষাম্পতি, দিনকর, দিননাথ, দিনপতি, দিনমণি, দিনেশ, দিবাকর, দিবানাথ, দিবাবসু, দিবামণি, দ্বাদশাত্মা, দ্যুমণি, ধামকেশী, ধামনিধি , ধ্বান্তারাতি, ধ্বান্তারি, নভশ্চক্ষু, পদ্মপাণি, পূষা, প্রদ্যোতন, প্রভাকর, বসু, বিকর্তন, বিবস্বান, বিভাকর, বিভাবসু, বিরোচন, বীতিহোত্র্, ভানু, ভানুমান, ভাস্কর, ভাস্বান, ময়ূখমালী, মরীচিমালী, মার্ত ণ্ড , মিত্র, মিহির, রবি, রসাধার, লোলার্ক শূর, সপ্তসপ্তি, সপ্তাশ্ব, সপ্তাশ্ববাহন, সবিতা, সহস্রকর, সহস্রকিরণ , সহস্ররশ্মি, সহস্রাংশু, সু তপা , সুযাত্র, সুর, সুরজ, সুরয, সুরুজ, সুরোত্তম, সূর্য, হরিতাশ্ব, হরিদশ্ব, হিরণ্যরেতাঃ।