লোলার্ক
বানান বিশ্লেষণ: ল্+ও+ল্+আ+র্+ক্+অ
উচ্চারণ:
lo.lark.ko (লো.লার্‌ক্.কো)।

শব্দ-উৎস:  সংস্কৃত লোলার্ক>বাংলা লোলার্ক।

রূপতাত্ত্বিক বিশ্লেষণ: লোলনামা অর্ক/উত্তরপদলোপ- তৎপুরুষ সমাস। 

পদ: বিশেষ্য

১. ঊর্ধ্বক্রমবাচকতা {| হিন্দু দৈবসত্তা | দৈবসত্তা | আধ্যাত্মিক সত্তা | বিশ্বাস | প্রজ্ঞা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা |}

অর্থ: মহাদেবের বরে সুকেশী রাক্ষস একটি আকাশে চলাচল করতে পারে, এমন একটি পুরী লাভ করেন। সেই পুরীর ঔজ্জ্বল্যে সূর্যের ঔজ্জ্বল্য ম্লান হয়ে যায়। সেই কারণে সূর্য সুকেশীকে ভূতলে পাতিত করেন। এর ফলে, মহাদেব ক্রুদ্ধ হয়ে, সূর্যকে ভূতলে পাতিত করেন। সূর্যের এই দুর্দশা দেখে অন্যান্য দেবতারা ব্রহ্মার শরণাপন্ন হন। ব্রহ্মা মহাদেবকে স্তব করে সন্তুষ্ট করেন এবং সূর্যকে সাথে নিয়ে বারাণসীতে যান। সেখানে সূর্যের দুর্দশা লোপ করেন এবং সূর্যের নাম দেন লোল। লোল নামক অর্ক (সূর্য) অর্থে তাঁকে লোলার্ক নামে অভিহিত করা হয়। [বামনপুরাণ (১১-১১৫)]। 
          [দেখুন:
সূর্য (পৌরাণিক, হিন্দু)]

 

২. ঊর্ধ্বক্রমবাচকতা {| নক্ষত্র | মহাকাশীয় বস্তু | প্রাকৃতিক লক্ষ্যবস্তু | এককঅংশ  | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}

অর্থ: হিন্দু পৌরাণিক কাহিনির সূত্রে সূর্য নামক নক্ষত্রকে লোলার্ক নামে অভিহিত করা হয়।
                     [দেখুন
:
সূর্য [জ্যোতির্বিজ্ঞান]
 

সমার্থক শব্দাবলি: অংশু, অংশুধর, অংশুপতি, অংশুবাণ, অংশুভর্তা,  অংশুমৎ, অংশুমান, অংশুমালী, অংশুহস্ত, অঞ্জিষ্ঠ, অম্বরীষ, অরুণ, অর্ক, অর্চিষ্মান, অর্যমা, অশীতকর, অশীতমরীচি, অহঃপতি, অহকান্ত,  অহপতি, অহর্পতি, অহর্মণি, অহস্কর, অহিমকর, অহিমকিরণ, অহিমতেজা, অহিমদীধিতি, অহিমময়ূখ, অহিমরশ্মি, অহিমাংশু, আদিত্য, আফতাব, ইতু, উষ্ণকর, উষ্ণকিরণ, উষ্ণদীধিত, উষ্ণরশ্মি, উষ্ণাংশু, ঊষাপতি, কমলিনীকান্ত, কমলিনীনায়ক, কাশ্যপেয়, কিরণমালী, খমণি, খরকর, খরাংশু, গভস্তিপাণি, গভস্তিমান, গভস্তিহস্ত, গ্রহপতি, গ্রহরাজ, গ্রহাধীশ, চিত্রভানু, চিত্ররথ, জগচ্চক্ষু, জ্যোতিষ্মান, তপন, তমোঘ্ন, তমোহর, তমোরি, তমোহা, তাপন, তিমিরনাশক, তিমিররিপু, তিমিরারি, ত্বিষাম্পতি, দিনকর, দিননাথ, দিনপতি, দিনমণি, দিনেশ, দিবাকর, দিবানাথ, দিবাবসু, দিবামণি, দ্বাদশাত্মা, দ্যুমণি, ধামকেশী, ধামনিধি, ধ্বান্তারাতি, ধ্বান্তারি, নভশ্চক্ষু, পদ্মপাণি, পূষা, প্রদ্যোতন, প্রভাকর, বসু, বিকর্তন, বিবস্বান, বিভাকর, বিভাবসু, বিরোচন, বীতিহোত্র, ভানু, ভানুমান, ভাস্কর, ভাস্বান, ময়ূখমালী, মরীচিমালী, মার্তণ্ড, মিত্র, মিহির, রবি, রসাধার, লোলার্ক, শূর, সপ্তসপ্তি, সপ্তাশ্ব, সপ্তাশ্ববাহন, সবিতা, সহস্রকর, সহস্রকিরণ, সহস্ররশ্মি, সহস্রাংশু, সুতপা, সুযাত্র, সুর, সুরজ, সুরয, সুরুজ, সুরোত্তম, সূর্য, হরিতাশ্ব, হরিদশ্ব, হিরণ্যরেতাঃ।
ইংরেজি: sun।


সূত্র :