অণুরূপা
উচ্চারণ: o.nu.ru.pa (ওনু.রু.পা)
শব্দ-উৎস:
সংস্কৃত अणुरूपा (অণুরূপা)>বাংলা অণুরূপা।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অণু {√অণ্ (শব্দ করা) +উ (উন), কর্তৃবাচ্য} +রূপা {√রূপ্ (রূপযুক্ত করা) + অ (অচ্), কর্মবাচ্য +আ (টাপ্)।
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { হিন্দু দেবী | দেবী | দৈবসত্তা | অতিপ্রাকৃতিক সত্তা | অতিপ্রাকৃতিক বিশ্বাস | বিশ্বাস | প্রজ্ঞা | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন  | বিমূর্ত-সত্তা | সত্তা |}
অর্থ: অম্ (সূক্ষ্ম) রূপযুক্তা
– এই অর্থে  যোগমায়াকে এই নামে অভিহিত করা হয়। [দেখুন : যোগমায়া (পৌরাণিক কোষ)]
সমার্থক শব্দাবলি:
অংরূপিণী, অণুরূপা, বিন্দুরূপা।