আয়মা
বানান বিশ্লেষণ: আ+য়্+অ+ম্+আ
উচ্চারণ: আয়্.মা [aĕ.ma]
শব্দ-উৎস:
আরবি আঈমা>
বাংলা আয়মা
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{
ভূমি-অনুদান |
হস্তান্তর |
হস্তান্তরিত
অধিকার |
অধিকার |
সম্পর্ক |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা |}
অর্থ: ভারতবর্ষে মুসলিম শাসনামলে মুসলমান ধর্মীয় পণ্ডিত ও জ্ঞানীদের ভরণপোষণ বা ধর্মীয় কার্যসম্পাদনের জন্য প্রদানকৃত নিষ্কর ভূমি বা ভূমি-অনুদান। ব্রিটিশ শাসনামলে এ ধরনের নিষ্কর জমির ওপর অল্প পরিমাণ কর ধার্য করা হয়।
যুক্তশব্দ:
আয়মাদার,
আয়মাদারি
সূত্র:
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।