বস্ত্র
বানান বিশ্লেষণ: ব্+অ+স্+ত্+র্+অ
উচ্চারণ :
bɔs.t̪ron (বস্.ত্রো)।
শব্দ-উৎস:  সংস্কৃত বস্ত্রম্>বাংলা বস্ত্র।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
Öবস্ (বাস করা) +ত্র (ষ্ট্রন), করণবাচ্য।
পদ: বিশেষ্য
 ঊর্ধ্বক্রমবাচকতা { পরিচ্ছদ | আবরক | মনুষ্য-সৃষ্টি | এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ:  
যা শরীরকে আচ্ছাদন করে।
সমার্থক শব্দাবলি:
অংশু, অংশুক, পট, পট্ট, পোশাক, বসন, বস্ত্র, বাস, বেশ।
ইংরেজি
:
garment।