পট
বানান বিশ্লেষণ: প্+অ+ট্+অ
উচ্চারণ:
pɔʈ (পট্)।
শব্দ-উৎস:
 
সংস্কৃত পট্ট>বাংলা পট্ট>পট।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
√পট্ (আচ্ছাদিত করা) +ত (ক্ত), কর্মবাচ্য}=পট্ট>পট।
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { পরিচ্ছদ | আবরক | মনুষ্য-সৃষ্টি | এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}

অর্থ: শরীরকে আচ্ছাদিত করে এই অর্থে – পট।

উদাহরণ: আচ্ছাদিয়া ধৌত পটে, জল পুরি নিল ঘটে/কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী।
সমার্থক শব্দাবলি:
অংশু
, অংশুক, পট, পট্ট, পোশাক, বসন, বস্ত্র, বাস, বেশ।

যৌগিক শব্দ:

উত্তরপদে: অংশুপট।


সূত্র :