পট্ট
বানান বিশ্লেষণ: প্+অ+ট্+ট্অ
উচ্চারণ:
pɔʈ.ʈo (পট্.টো)।
শব্দ-উৎস: সংস্কৃত পট্ট>বাংলা পট্ট।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
√পট্ (আচ্ছাদিত করা) +ত (ক্ত), কর্মবাচ্য}।
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { পরিচ্ছদ | আবরক | মনুষ্য-সৃষ্টি | এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ:
শরীরকে আচ্ছাদিত করে এই অর্থে – পট্ট।
সমার্থক শব্দাবলি:
অংশু
, অংশুক, পট,  পট্ট, পোশাক, বসন, বস্ত্র, বাস, বেশ।
যৌগিক শব্দ:

উত্তরপদে: অংশুপট্ট।


সূত্র :