ছলহীন
বানান বিশ্লেষণ: ছ্+অ+ল্+অ+হ্+ঈ+ন+অ
উচ্চারণ: [cʰɔl.ɦin] (ছল্.হিন্)।
শব্দ-উৎস: সংস্কৃত छलहीन (ছলহীন)>বাংলা ছলহীন।
তাত্ত্বিক বিশ্লেষণ: ছল+√ছো (ছেদন)+ অল্ (কলচ), কর্তৃবাচ্য}+হীন {√হা (ত্যাগ করা) +ত (ক্ত), কর্মবাচ্য।}
পদ:

১. বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, পুরুষবাচক}।
সমার্থক শব্দাবলি: অকপট, অকপটচারী, অকুটিল, অক্রূর, অমায়িক, কপটতাশূন্য, কপটতাহীন, কাপট্যবর্জিত, ছলহীন, সরল।

২. বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক}।

অর্থ: যা আচরণের দিক থেকে কপট (অসরল, ছলনা ইত্যাদি) নয়, এই অর্থে অকপট।

সমার্থক শব্দাবলি: অকপট, অকুটিল, কপটতাশূন্য, কপটতাহীন, খোলা,  ছলহীন, সরল।
উদাহরণ: অকপট আচরণ।
ইংরেজি: frank, candid, sincere, above board; straightforward; unreserved.