স্ত্রীজন
বানান বিশ্লেষণ : স্+ত্+র্+ঈ+জ্+অ+ন্‌+অ।
উচ্চারণ:
st̪ri.. ɟɔn  (স্ত্রী.জন্)।

স্ত্রী= স্, ত্ এবং র্-এর সাথে ঈ-কার যুক্ত হয়ে একাক্ষর স্ত্রি ধ্বনি তৈরি করে।

জন=জন্ (রুদ্ধ ন ধ্বনির সাথে জ একাক্ষর জন্ ধ্বনি তৈরি করে)

শব্দ-উৎস: স্ত্রী {সংস্কৃতি स्त्री স্ত্রী>বাংলা স্ত্রী} + জন{ সংস্কৃত जन (জন)>বাংলা জন}
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

স্ত্রী {√স্ত্যৈ (সংহত) +র (ড্রট) +ঈ (ঙীপ্), অধিকরণবাচ্য}+জন {√জন্ (জন্মগ্রহণ করা)+অ (অচ্), কর্তৃবাচ্য}।

স্ত্রীই যে জন/সাধারণ কর্মধারয় সমাস। স্ত্রীলিঙ্গ।

পদ: বিশেষ্য

১. ঊর্ধ্বক্রমবাচকতা { | নারী | ব্যক্তি | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ:
 নৃজাতির স্ত্রীসত্তা। পুরষের দ্বারা গর্ভবতী হয়ে, গর্ভে সন্তান সংহত বা স্থিত হয়, এই অর্থে স্ত্রী। সাধারণ অর্থে নারী
সমার্থক শব্দাবলি:
অওরত, অওরৎ, অঙ্গনা, অঙ্গনাজন, অন্তঃপুরচারিণী, অন্তঃপুরবাসিনী, অন্তঃপুরিকা, অবলা, আউরত, আওরত, আওরৎ, কামিনী, নারী, বনিতা, বামা, মহিলা, মানবী, মানুষী, মেয়ে, মেয়েছেলে, মেয়েমানুষ, মেয়েলোক, যোষা, যোষিৎ, যোষিতা, ললনা, শর্বরী, স্ত্রী,  স্ত্রীজন, স্ত্রীলোক।
ইংরেজি :
female, female person।