দ্বিপেন্দ্রনাথ ঠাকুর
(১৮৬৩-১৯২২ খ্রিষ্টাব্দ)
মহর্ষি
দেবেন্দ্রনাথ ঠাকুরের পৌত্র এবং
দ্বিজেন্দ্রনাথ
ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র। যিনি নিভৃতে থেকে শান্তিনিকেতন আশ্রম এবং ব্রাহ্মসমাজের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন।
১৮৬৩ খ্রিষ্টাব্দে দ্বিপেন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন।
তাঁর বাবা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ছিলেন দার্শনিক ও কবি।
মায়ের নাম সর্বসুন্দরী। দ্বিপেন্দ্রনাথের
প্রথম স্ত্রী ছিলেন স্ত্রী ছিলেন
সুশীলা। তাঁর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন-
দিনেন্দ্রনাথ ঠাকুর এবং নলিনী দেবী।
সুশীলা দেবীর মৃত্যুর পর তিনি হেমলতা দেবীকে
বিবাহ করেন। এই স্ত্রীর ঘরে সন্তান জন্মগ্রহণ করে নি।
ঠাকুরবাড়ির সেই সময়ের রেওয়াজ অনুযায়ী দ্বিপেন্দ্রনাথের প্রাথমিক শিক্ষা শুরু হয়েছিল বাড়িতেই।
১৮৬৭ খ্রিষ্টাব্দে রবীন্দ্রনাথ গবর্মেন্ট পাঠশালা-পর্বের
দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হন। মাঘ মাস থেকে তাঁর স্কুলসঙ্গী হন ভ্রাতুষ্পুতদ্বিপেন্দ্রনাথ
ঠাকুর। নীলকমল ঘোষাল এ বৎসরও তাঁদের গৃহশিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন, বেতন ছিল
মাসিক দশ টাকা। ১৮৭৫ খ্রিষ্টাব্দে তিনি মেট্র[লিটান ইনস্টিটিউশান- ভর্তি হন।
১৮৭৬ খ্রিষ্টাব্দের জুন মাসে তিনি ভর্তি সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে
ভর্তি হন। পরবর্তীকালে
তিনি প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেন। তবে প্রথাগত ডিগ্রি অর্জনের চেয়ে জ্ঞান অর্জনের দিকেই তাঁর আগ্রহ বেশি ছিল।
১৮৭৮ খ্রিষ্টাব্দের ৭ মার্চ ব্রাহ্মরীতি অনুসরে ব্রাহ্মধর্ম মতে
উপনয়ন হয়।
১৮৮১ খ্রিষ্টাব্দের ৩০ নভেম্বর, লাখুটিয়ার জমিদার রাখালচন্দ্র রায়ের জ্যেষ্ঠা কন্যা
সুশীলা দেবীকে তিনি বিবাহ করেন।
১৮৮২ খ্রিষ্টাব্দের ১৬ ডিসেম্বর (২ পৌষ ১২৮৯ বঙ্গাব্দে),
দিনেন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়।
১৮৮৪ খ্রিষ্টাব্দের জুলাই মাসে তাঁর কনিষ্ঠা কন্যা নলিনী দেবীর জন্ম হয়।
১৮৯১ খ্রিষ্টাব্দের ১৯ মার্চ দ্বিপেন্দ্রনাথের স্ত্রী
সুশীলা দেবীর মৃত্য হুয়। ২৩ এপ্রিল তিনি হেমলতা দেবীকে বিবাহ করেন।
মহর্ষি
দেবেন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্যে থাকায় তিনি উপনিষদ এবং ব্রহ্মবিদ্যার গভীর পাঠ গ্রহণ করেছিলেন। এছাড়া জোড়াসাঁকো ও শান্তিনিকেতনের গান, সাহিত্য ও আধ্যাত্মিক পরিবেশ তাঁকে স্বশিক্ষিত করে তুলেছিল।
রবীন্দ্রনাথ ঠাকুর যখন
শান্তিনিকেতনে তাঁর ব্রহ্মচর্যাশ্রম ও বিদ্যালয় গড়ে তুলছেন, দ্বিপেন্দ্রনাথ তখন তার প্রশাসনিক ও ব্যবহারিক দিকগুলো শিখছিলেন। তাঁর এই 'শিক্ষাই' তাঁকে পরবর্তীকালে
শান্তিনিকেতন ট্রাস্টের প্রধান দক্ষ পরিচালক হিসেবে গড়ে তুলেছিল।