বিষয়: রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম: ওই অমল হাতে রজনী প্রাতে আপনি জ্বালো
পাঠ ও পাঠভেদ:
ওই অমল হাতে রজনী প্রাতে আপনি জ্বালো
       এই তো আলো— এই তো আলো ॥
এই তো প্রভাত, এই তো আকাশ,  এই তো পূজার পুষ্পবিকাশ,
    এই তো বিমল, এই তো মধুর, এই তো ভালো—
     এই তো আলো— এই তো আলো ॥
আঁধার মেঘের বক্ষের জেগে আপনি জ্বালো
     এই তো আল— এই তো আলো।
এই তো ঝঞ্ঝা তড়িৎ-জ্বালা,  এই তো দুখের অগ্নিমালা,
এই তো মুক্তি, এই তো দীপ্তি, এই তো ভালো—
     এই তো আলো— এই তো আলো ॥