অজুদ
বানান বিশ্লেষণ: অ+জ্+উ+দ+অ
উচ্চারণ: o.zud (ও.জুদ)
শব্দ উৎস: আরবী ৱজূদ্ (وجود)>বাংলা ওজুদ>আঞ্চলিক অজুদ
পদ: বিশেষ্য
সমার্থক শব্দাবলি: শরীর, কায়া, তনু, উপস্থিতি, সত্ত্বা, অস্তিত্ব
প্রয়োগ: প্রচলিত বাংলায় এই শব্দের ব্যবহার নেই।
বাংলা লোকগানে এই শব্দটি, দেহ অর্থে
ব্যবহার করা হয়েছে। যেমন-
আপন চিনিয়া নাম লইও রে সোনার ময়না...
মনা ভাই, আব, আতশ, খাক, বাদ, অজুদ তোমার [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৪]
ভেবে দেখো মন বলি শুনো, বলি যে তোমারে...
অজুদ তরিতে তুমি, তুমি সবার প্রধান [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৬৪]
শোনো হে আমার মন চিনিয়া পরম ধন...
সেই ভাবনাতে মোর অজুদে না ছাড়ে জ্বর [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৮৯]
শোনো হে আমার মন বলি যে তোমারে...
বড়ো মোটা কদ তার দরাজ অজুদ [শেখ ভানু] [তথ্যয]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৯০]
দেখতে আজব লাগে, দেখতে আজব লাগে
হার অজুদ হুকমি রাখে, আপনি কৌশলে থাকে [দেওয়ান আবদুল আজীজ] [তথ্য]
[দেওয়ান আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা। গান-২৩]
আলিফের সঙ্গে মীমের দামাম আছে ভাই...
ত্রিশ হরফে অজুদ পয়দা, কোন হরফে আছে খোদা [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-৯৬]
উব্দ মানুষ জগতের মূলগোড়া হয়...
জাহের নাই বেদকোরাণে আছে সে অজুদ ভজনে [লালন
সাঁই ][তথ্য]
[অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা প্রকাশনী। গান-৫৬২]
তথ্যসূত্রর
- বাংলা একাডেমী ব্যাবহারিক বাংলা অভিধান,ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত।পৃষ্ঠা: ১৯৭