স্বরবিতান সপ্তম খণ্ড

এই গ্রন্থের কার্তিক ১৪১৩ মুদ্রণের ৯৫ পৃষ্ঠায় মুদ্রিত প্রজ্ঞাপনটি নিচে উল্লেখ করা হলো।

স্বরবিতান সপ্তম খণ্ড শ্রাবণ ১৩৫৫ সালে প্রকাশিত হয়। এই খণ্ডে ফাল্গুনী নাটকের অন্তর্গত সমস্ত গানের স্বরলিপি সংকলিত। গ্রন্থপ্রকাশে ইন্দিরাদেবী চৌধুরানী বিশেষ আনুকূল্য করিয়াছেন। শ্রীশৈলজারঞ্জন মজুমদার নানা বিষয়ে তাঁহার সহায়তা করিয়াছেন।

বর্তমান গ্রন্থের অধিকাংশ গানের স্বরলিপি ইন্দিরাদেবী চৌধুরানী-কৃত। ১ ও ১৮ -সংখ্যক গানের স্বরলিপি করিয়াছেন দিনেন্দ্রনাথ ঠাকুর। ২৬, ২৭, ও ৩০ -সংখ্যক গানের স্বরলিপি অনাদিকুমার দস্তিদার এবং ১৬, ১৯, ২০ ও ২১ -সংখ্যক গানের স্বরলিপি শ্রীশৈলজারঞ্জন মজুমদার-কৃত। ২৯- সংখ্যক গানের স্বরলিপি শ্রীমতী সাহানা দেবীর গ্রামোফোন-রেকর্ড-অবলম্বনে ইন্দিরাদেবী চৌধুরানী-কর্তৃক লিখিত।

১৮, ২৩ ও ২৯ -সংখ্যক গানের গীতিরীতি সম্পর্কে বিশেষ অবহিত হওয়া আবশ্যক।

এই গ্রন্থের অন্তর্ভুক্ত গানের পাঠভেদ ও রচনাকাল-প্রকাশকাল বিষয়ে এ যাবৎ সংগৃহীত তথ্য বর্তমান সংস্করণে সন্নিবিষ্ট হইল। উল্লিখিত তথ্যাদি সংগ্রহ ও সংকলন করিয়াছেন শ্রীপ্রফুল্লকুমার দাস।

চৈত্র ১৩৮৩
এই গ্রন্থে গৃহীত গানের সংখ্যা ৩০। নিচে গানগুলির একটি তালিকা দেওয়া হলো।

আকাশ আমায় ভরল আলোয় [প্রকৃতি ২০৫] [তথ্য] [নমুনা]
আমরা খুঁজি খেলার সাথি [বিচিত্র-১২৬] [তথ্য] [নমুনা]
আমরা নূতন প্রাণের চর, হা হা [প্রকৃতি-১৮১] [তথ্য] [নমুনা]
আমাদের খেপিয়ে বেড়ায় যে [পূজা-৫৭৫] [তথ্য] [নমুনা]
আমাদের পাকবে না চুল গো [বিচিত্র-১১৬] [তথ্য] [নমুনা]
আমাদের ভয় কাহারে [বিচিত্র-১১৫] [তথ্য] [নমুনা]
আমি যাব না গো অমনি চলে [প্রেম-১১৩] [তথ্য] [নমুনা]
আর নাই যে দেরি [প্রকৃতি-১৮২] [তথ্য] [নমুনা]
এই কথাটাই ছিলেম ভুলে [প্রকৃতি-২৭৬] [তথ্য] [নমুনা]
এত দিন যে বসেছিলেম [প্রকৃতি ২০৮] [তথ্য] [নমুনা]
এবার তো যৌবনের কাছে [প্রকৃতি-২৭৭] [তথ্য] [নমুনা]
ওগো দখিন হাওয়া [প্রকৃতি-২০৪] [তথ্য] [নমুনা]
ওগো নদী আপন বেগে পাগল-পারা [বিচিত্র-৮০] [তথ্য] [নমুনা]
ওর ভাব দেখে যে পায় হাসি [বিচিত্র ১২৫] [তথ্য] [নমুনা]
ওরে আয় রে তবে, মাত্ রে সবে [প্রকৃতি-২১০] [তথ্য] [নমুনা]
ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে [প্রকৃতি-২০৭] [তথ্য] [নমুনা]
চলি গো, চলি গো, যাই গো চলে [পূজা-৫৭৬] [তথ্য] [নমুনা]
চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে [পূজা-২৫৩] [তথ্য] [নমুনা]
ছাড়্ গো তোরা ছাড়্ গো [প্রকৃতি-১৮০] [তথ্য] [নমুনা]
তুই ফেলে এসেছিস কারে [প্রেম-৩০৭] [তথ্য] [নমুনা]
তোমায় নতুন করে পাব ব'লে। [পূজা-৪৫] [তথ্য] [নমুনা]
ধীরে বন্ধু ধীরে ধীরে। [পূজা-৪৬] [তথ্য] [নমুনা]
পথ দিয়ে কে যায় গো চলে [পূজা-৫৬১] [তথ্য] [নমুনা]
বসন্তে ফুল গাঁথল [প্রকৃতি-২০৯] [তথ্য] [নমুনা]
বিদায় নিয়ে গিয়েছিলেম [প্রকৃতি-২৭৫] [তথ্য] [নমুনা]
ভালো মানুষ নই রে মোরা [বিচিত্র-১১৪] [তথ্য] [নমুনা]
মোদের যেমন খেলা তেমনি যে কাজ [বিচিত্র-১২৭] [তথ্য] [নমুনা]
মোরা চলব না [নাট্যগীতি-৯৫] [তথ্য] [নমুনা]
সবাই যারে সব দিতেছে [পূজা-৪৮১] [তথ্য] [নমুনা]
হবে জয় হবে জয় , হবে জয় রে [পূজা-৩৭৪] [তথ্য] [নমুনা]