অক্ষধর
বানান বিশ্লেষণ: অ-ক্+ষ্+অ-ধ্+অ+র্+অ
উচ্চারণ: ok.kʰod̪.d̪ʰɔr [ওক্.খো্.ধর্]
শব্দ-উৎস: সংস্কৃত অক্ষধর> বাংলা অক্ষধর
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: ১ অক্ষের ধর্/ ষষ্ঠী তৎপুরুষ সমাস
পদ: বিশেষ্য
অর্থ:
অক্ষ (চক্র) ধারণ করে এমন দণ্ড
সমার্থক শব্দাবলি: চক্রের ধারক, চক্রধর

বিপরীতার্থক শব্দ:

রূপতাত্ত্বিক বিশ্লেষণ: ২ অক্ষ ধারণ করেন যিনি / উপপদ তৎপুরুষ সমাস
অর্থ: ১. সনাতন হিন্দু ধর্মের দেবতা বিষ্ণু সুদর্শন চক্র ধারণ করেন। এই কারণে তিনি অক্ষধর নামে খ্যাত।
সমনাম: অক্ষজ, অক্ষধর, অক্ষয়, অঘানাশক, অঘানাশন, অচ্যুত, অজ, অজগ, অজিত, অতীন্দ্রিয়, অদিতিজ, অদিতিতনয়, অদিতিনন্দন, অদিতিপুত্র, অদিতিসূত, অধৃত, অধোক্ষজ, অনন্ত, অনন্তদেব, অনন্তশয়ান, অনীশ, অব্দিশয়ন, অব্যক্ত, অব্যয়, অমৃতপ, অমৃতপা, অম্বরীষ, অযোনি, অযোনিজ, অরবিন্দনাভ, অরিষ্টমথন, অরিষ্টসূদন, অর্ক, অর্ধলক্ষ্মী, অর্ধলক্ষ্মীহরি, অসুরসূদন, অসুরারি, ঈপতি, কঞ্জনাভ, কমলাকান্ত, কমলাপতি, কুন্দর, কিরীটী, ক্রম, খগাসন, খিল, গদাধর, গদাপাণি, গরুড়ধ্বজ, গরুড়বাহন, গোলকনাথ, গোলকপতি, গোলকবিহারী, চক্রধর, চক্রধারী, চক্রপাণি, চক্রায়ধ, চক্রী, চতুর্ভুজ, চতুর্বাহু, চতুষ্কর, জগন্নাথ, জনার্দন, জয়পাল, জহ্নু, জিষ্ণু, তুষ্ট, দর্পহা, দর্পহারী, দানবারি, দামোদর, দীননাথ, দীনবন্ধু, দীনেশ, দৈত্যারি, দ্বিজবাহন, ধরণীধর, ধরণীশ্বর, ধর্মনাভ, নরকান্তক, নারায়ণ, পদ্মনাভ, পদ্মপলাশ লোচন, পদ্মপাণি, পদ্মেশয়,পদ্মেশয়, পরব্যোম, পরমেষ্ঠী, পারায়ণ, পুরুষোত্তম, পুষ্করাক্ষ, বলিন্দম, বলিসূদন, বারিশ, বিশ্বম্ভর, বৈকুণ্ঠ, ব্রহ্মদেব, ব্রহ্মনাভ, মনোজব, লোকনাথ, শশবিন্দু, শার্ঙ্গদেব, শার্ঙ্গপাণি, শিপিবিষ্ট, শ্রীকান্ত, শ্রীধর, শ্রীনিবাস, শ্রীপতি, শ্রীবৎসলাঞ্ছন, রমাকান্ত, রমানাথ, রমাপতি, রমেশ, লক্ষ্মীপতি, লক্ষ্মীকান্ত, লক্ষ্মীজনার্দন, লক্ষ্মীনারায়ণ, লক্ষ্মীশ্বর, শ্রীশ, সত্যনারায়ণ, সনাতন, সহস্রাস্য, সাত্বত, সুদর্শনধারী, হ, হরি, হৃষিকেশ।         [বিস্তারিত দেখুন: বিষ্ণু, হিন্দু পৌরাণিক দেবতা]


সূত্র: