কলা
বানান বিশ্লেষণ : ক্+অ+ল্+আ
উচ্চারণ : kɔ.la (ক.লা)
শব্দ-উৎস: ১ সংস্কৃত কদলক>বাংলা কলা।

পদ: ১.১ বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {বীরুৎ | ভাস্কুলার উদ্ভিদ | উদ্ভিদ | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }

অর্থ: মুসা (Mussa) গণের অন্তর্গত কলা নামক গাছ।
সমার্থক শব্দাবলি: অংশুমৎফলা, আয়তচ্ছদা, কদলীবৃক্ষ, কলাগাছ, সারতরু। [দেখুন: কলা (উদ্ভিদকোষ)]

ইংরেজি: banana tree।

 

পদ: ১.২ বিশেষ্য

অর্থ: কলা নামক গাছের ফল।

সমার্থক শব্দাবলি: কদলিকা, কদলী, কলা, রম্ভা, শিলীন্ধ্র, শিলীন্ধ্রা। [দেখুন: কলা (উদ্ভিদকোষ)]
ইংরেজি: banana  

শব্দ-উৎস:-২ সংস্কৃত কলা>বাংলা কলা।

রূপতাত্ত্বিক বিশ্লেষণ: ১. √কলি (ভাগ করা) + অ (অচ্), কর্তৃবাচ্য।

পদ : বিশেষ্য

২.১.১ ঊর্ধ্বক্রমবাচকতা { সম্পর্ক | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }

অর্থ: যা ভাগ করা যায়, এমন কিছুর ভাগ।

সমার্থক শব্দাবলি: অংশ, অংশাংশ, কলা, ভাগ (চন্দ্রকলা)।
ইংরেজি: component part, component।
 

২.১.২. ঊর্ধ্বক্রমবাচকতা {অংশ | সম্পর্ক | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
অর্থ: অংশের একটি প্রকার (সুনির্দিষ্ট অংশ), যা অংশের অংশ হিসাবে বিবেচিত হয়।
সমার্থক শব্দাবলি: অংশ,
অংস, অংশাংশ, অল্প একটু, একাংশ, কলা, খণ্ড, খণ্ডিতাংশ, টুকরা, টুকরো,  ভাগ, ভাগের ভাগ।


২.১.৩. ঊর্ধ্বক্রমবাচকতা {
সময়-একক  | মাপ | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা |}

অর্থ: ২.৩.১. সময়ের একটি ভাগের নাম। হিন্দু পৌরাণিক কাহিনি মতে-
                   ১৫ নিমিষে= ১ কাষ্ঠা।
                   ৩০ কাষ্ঠা= ১ কলা
[মার্কণ্ডেয়ে পুরাণ, শ্রীসুবোধকুমার চক্রবর্তী অনূদিত, মাঘ ১৩৭৮]

        ২.৩.২. দিনরাত্রির ৯০০ ভাগের ১ ভাগ, ১ মিনিটি ৩৬ সেকেণ্ড।
 [বঙ্গীয় শব্দকোষ/হরিচরণ বন্দ্যোপাধ্যায়. সাহত্যি অকাদেমি ২০০১]

 

২.১.৪.ঊর্ধ্বক্রমবাচকতা { দেহাংশ | খণ্ডাংশ | স্বতন্ত্র সত্তা | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: একই প্রকার অথবা একাধিক ধরণের কিছু কোষ সমষ্টি, যা একই স্থানে অবস্থান করে এবং একটি সাধারণ কাজে করে থাকে।
ইংরেজি:
 tissue
        [দেখুন:
কলা (জীববিজ্ঞান)]


২.১.৫.
ঊর্ধ্বক্রমবাচকতা {সুকুমার কলা | মানবিক শাখা | জ্ঞানশাখা | জ্ঞানক্ষেত্র | প্রজ্ঞা | জ্ঞান | অভিজ্ঞা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
দৃশ্যমান শিল্পকর্ম সৃষ্টি এবং এই বিষয়ের অনুশীলন হলো− সুকুমার কলা। এর যেকোনো একটি ভাগকে কলা বলা হয়। ভারতীয় নন্দনতত্ত্ব এবং কামশাস্ত্র মতে, সুকুমার কলার ৬৪টি ভাগে বিভাজিত। এই ভাগগুলো হলো−

১। নৃত্য
২। গীত
৩। বাদ্য
৪। উদক বাদ্য
৫। নাট্য
৬
। সাজসজ্জা ও কুরূপকে সুরূপ করার বিদ্যা ও কৌচুমারযৌগ
৭
। নেপথ্য বা বেশ রচনা
৮
। বিশেষক ছেদ্য বা তিলকাদি রচনা
৯
। দশন-বসন-রঞ্জন
১০
। কেশে পুষ্পবিন্যাস
১১
। কেশবিন্যাশ
১২
। পুষ্পাস্তরণ
১৩
। মাল্য রচনার বিদ্যা
১৪
। গন্ধযুক্তি, সুগন্ধ প্রস্তুত বিদ্যা
১৫
। লেখ্য, বর্ণকরণ ও চিত্রকরণ
১৬
। প্রতিকৃতি নির্মাণ
১৭
। যুদ্ধ বিজয় বিদ্যা
১৮
। বৃক্ষায়ুবিদ্যা
১৯
। নানাবিধ পাকবিদ্যা
২০
। পানীয় রচনা
২১
। তক্ষণ বা ছুতরের বিদ্যা
২২
। চরকাকাটা
২৩। বেত ও তৃণাদির দ্বারা ডালা কুলো প্রভৃতি রচনা
২৪
। শয্যা রচনা
২৫
। সূচীকর্ম
২৬
। খেলনা রচনা
২৭
। ভূষণ অর্থাৎ অলঙ্কার রচনা
২৮
। কর্ণপত্র, কর্ণালঙ্কার প্রস্তুতবিধি
২৯
। তণ্ডুল কুসুমাদি দ্বারা নৈবদ্য রচনা
৩০
। সম্পাট্য অর্থাৎ হীরা-মণি-রত্নাদি কাটা
৩১
। মণিরত্ন বসানো
৩২
। বাস্তুবিদ্যা
৩৩
। মনিরত্নজ্ঞান

৩৪। ধাতুরত্নাদি বিচার

৩৫। খনিবিদ্যা
৩৬
। ধাতুবিদ্যা

৩৭। ইন্দ্রজাল
৩৮
। বস্ত্রগোপন

৩৯। হস্তলাঘব
৪০
। চিত্রযোগ

৪১। সূত্রক্রিয়া, পুতুলনাচ

৪২। পশুপক্ষী লড়ানো

৪৩। পাখী ওড়ানো

৪৪। দ্যূতক্রিয়া

৪৫। কর্ষণ ক্রিয়া

৪৬। অভিধান বিদ্যা

৪৭। বৈনায়িকী বিদ্যা

৪৮। দশভাষা জ্ঞান
৪৯
। কাব্যসমস্যা পূরণ

৫০। ম্লচ্ছিতক বিকল্প, ক্লচ্ছ ভাষাজ্ঞান

৫১। অক্ষর মুষ্টিকা, অঙ্গুলি দ্বারা অক্ষর  রচনা

৫২। উত্তমরূপে পড়িবার বিদ্যা

৫৩। নাটকাখ্যানাদি দর্শন

৫৪। মানসী কাব্য-ক্রিয়া

৫৫। প্রহেলিকা
৫৬
। যন্ত্রমাত্রিকা

৫৭। উদকাঘাত
৫৮
। উত্সাদন

৫৯। দুর্বাচক যাগ

৬০। পুষ্পশকটিকা, নিমিত্ত জ্ঞান

৬১। ধারণ মাত্রিকা

৬২। ক্রিয়াবিকল্প
৬৩
। ছলিতকযোগ

৬৪। বৈতালিকী বিদ্যা।

 

 

রূপতাত্ত্বিক বিশ্লেষণ: ২ √কল্ ((আশ্রয় করা)) + অন, কর্তৃবাচ্য+আ (টাপ্)

পদ: বিশেষ্য

২.২১. ঊর্ধ্বক্রমবাচকতা { অপ্সরা | হিন্দু পৌরাণিক সত্তা | ভারতীয় পৌরাণিক সত্তা | পৌরাণিক সত্তা | অতিপ্রাকৃতিক বিশ্বাস | কাল্পনিক সত্তা | কল্পনা | সৃজনশীলতা | কর্মক্ষমতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন  | বিমূর্ত-সত্তা | সত্তা |}

অর্থ: হিন্দু পৌরাণিক কাহিনি মতে- জনৈকা অপ্সরার নাম।‌

 

 

২.২.২  ঊর্ধ্বক্রমবাচকতা { | হিন্দু পৌরাণিক সত্তা | ভারতীয় পৌরাণিক সত্তা | পৌরাণিক সত্তা | অতিপ্রাকৃতিক বিশ্বাস | কাল্পনিক সত্তা | কল্পনা | সৃজনশীলতা | কর্মক্ষমতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন  | বিমূর্ত-সত্তা | সত্তা |}

অর্থ:

১. হিন্দু পৌরাণিক কাহিনী মতে- রামায়ণে বর্ণিত রাবণের ভ্রাতুষ্পুত্রী ও বিভীষণের কন্যা।

২. হিন্দু পৌরাণিক কাহিনী মতে-  ব্রহ্মার পুত্র মরীচের পত্নী। কর্দম প্রজাপতির ঔরসে দেবহূতির গর্ভে এর জন্ম হয়েছিল। মরীচের ঔরসে এর গর্ভে কশ্যপ ও পূর্ণিমা মুনির জন্ম হয়েছিল।

পদগুচ্ছ:

যুক্ত শব্দ: