অল্টালেনা ঘটনা
ইহুদীবাদী সশস্ত্র
বাহিনী
Altalena Affair
প্রেক্ষাপট
১৯৪৮ খ্রিষ্টাব্দের ১৪ই মে ইসরায়েল স্বাধীনতা ঘোষণার পরের দিন, অর্থাৎ ১৫ই মে, আরব, মিশর, জর্ডান, সিরিয়া, লেবানন এবং ইরাক একযোগে ইস্রায়েল আক্রমণ করে।
এর মধ্য দিয়ে শুরু হয় আরব -ইস্রায়েল প্রথম যুদ্ধ হয়।
১১ই জুন জাতিসংঘের প্রস্তাবে এই যুদ্ধের বিরতি হয়।
ইসরায়েল রাষ্ট্র গঠনের পর প্রধানমন্ত্রী ডেভিড বেন-গুরিয়ন আদেশ দেন যে, হাগানাহ, ইর্গুন এবং লেহি-র মতো সমস্ত আলাদা বাহিনী বিলুপ্ত করে একটিমাত্র জাতীয় সেনাবাহিনী
(IDF) গঠন করতে হবে। ইর্গুন এই চুক্তিতে রাজি হলেও তাদের কিছু নিজস্ব অস্ত্র ও কমান্ড বজায় রাখতে চেয়েছিল।
ইর্গুন বাহিনী ইউরোপ থেকে 'অল্টালেনা' নামক একটি জাহাজে করে প্রচুর পরিমাণে অস্ত্র (প্রায় ৫,০০০ রাইফেল, ২৫০টি স্টেন গান এবং লাখ লাখ রাউন্ড গুলি) এবং প্রায় ৯০০ জন স্বেচ্ছাসেবী যোদ্ধা নিয়ে আসছিল। জাহাজটি যখন ইসরায়েলের উপকূলে পৌঁছায়, তখন সরকার ও ইর্গুন নেতার মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।
মূল বিবাদ ছিল- ইর্গুন নেতা মেনাখেম বেগিন চেয়েছিলেন এই অস্ত্রের একটি বড় অংশ (২০%) ইর্গুন ইউনিটের জন্য রাখতে, যারা জেরুজালেম যুদ্ধে
ব্যবহার করব। ইস্রায়েল প্রধানমন্ত্রী বেন-গুরিয়ন এটি মেনে নিতে অস্বীকার করেন। তার যুক্তি ছিল, একটি স্বাধীন রাষ্ট্রে কোনো দলের নিজস্ব অস্ত্রাগার থাকতে পারে না। তিনি একে রাষ্ট্রের সার্বভৌমত্বের ওপর আঘাত এবং "বিদ্রোহের চেষ্টা" হিসেবে দেখেন।
২২ জুন, অল্টালেনা' জাহাজটি যখন তেল আবিব উপকূলে ভেড়ার চেষ্টা করে, তখন বেন-গুরিয়ন আইডিএফ-কে জাহাজটি লক্ষ্য করে কামান দাগানোর নির্দেশ দেন।
কামানের গোলায় জাহাজটিতে আগুন ধরে যায়।
জাহাজে থাকা ইর্গুন সদস্যরা প্রাণ বাঁচাতে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন।
এই ঘটনায় ১৬ জন ইর্গুন সদস্য এবং ৩ জন আইডিএফ সেনা নিহত হন। জাহাজটি যখন জ্বলছিল, ইর্গুন নেতা মেনাখেম বেগিন তার অনুসারীদের পাল্টা গুলি চালাতে নিষেধ করেন। তিনি রেডিওতে ঘোষণা দেন, "ইহুদিদের মধ্যে কোনো গৃহযুদ্ধ হবে না।" তার এই সিদ্ধান্তের কারণেই ইসরায়েল এক ভয়াবহ অভ্যন্তরীণ রক্তপাত থেকে রক্ষা পায়।
এই ঘটনার পর ইর্গুন পুরোপুরি ভেঙে যায় এবং সবাই আইডিএফ-এ যোগ দেয়। বেন-গুরিয়নের "এক রাষ্ট্র, এক সেনাবাহিনী" নীতি প্রতিষ্ঠিত হয়।
এই ঘটনাটি ইসরায়েলি রাজনীতিতে কয়েক দশক ধরে গভীর ক্ষত সৃষ্টি করে রেখেছিল। বেন-গুরিয়ন এবং মেনাখেম বেগিন-এর মধ্যে দীর্ঘস্থায়ী শত্রুতা তৈরি হয়। ১৯৭৭
খ্রিষ্টাব্দে মেনাখেম বেগিন ইসরায়েলের প্রধানমন্ত্রী হয়েছিলেন।